CBDRM চলমান কার্যক্রম
CBDRM Ongoing Activities
CBDRM কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সিইএমআরসিবি রিভার প্রকল্প শিগগিরই প্রকল্প এলাকার বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এরই প্রাক-প্রস্তুতি হিসেবে সিইএমআরসিবির মাঠকর্মীরা ধারাবাহিকভাবে বিভিন্ন জরিপ কার্যক্রম পরিচালনা করছেন।
এই জরিপের মাধ্যমে সম্ভাব্য প্রশিক্ষণ ভেন্যুর মৌলিক তথ্য যেমন বিদ্যুৎ সংযোগের প্রাপ্যতা, বসার ধারণক্ষমতা, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা, বায়ু চলাচল ও আলোর অবস্থা পর্যালোচনা করা হচ্ছে। একই সঙ্গে প্রশিক্ষণ কার্যক্রমকে আরও কার্যকর ও অংশগ্রহণমূলক করে তুলতে নো-টেক ও লো-টেক প্রশিক্ষণ উপকরণ চিহ্নিত করা হচ্ছে।
জরিপ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত প্রস্তুতির মাধ্যমে মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হবে, যা কমিউনিটির সক্ষমতা বৃদ্ধি ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
📸 মাঠ পর্যায়ে জরিপ কার্যক্রমের বিভিন্ন কার্যক্রম।
To implement the CBDRM activities, the CEMRCB RIVER Project is going to start training programs at different levels across the project areas very soon. As part of the preparatory phase, CEMRCB field staff are continuously conducting various survey activities.
Through these surveys, basic information on potential training venues, such as availability of electricity, seating capacity, necessary facilities, ventilation, and lighting conditions—is being assessed. At the same time, no-tech and low-tech training materials are being identified to make the training programs more effective and participatory.
After completion of the survey activities, the basic training programs will be initiated through final preparations, which will play an important role in enhancing community capacity and reducing disaster risks.